Skip to content
Back to Writings Section
Poetry & Technical Essays

Writings & Thoughts

Words inspired by nature, the cosmic expanse, and cybersecurity philosophies.

चलो एकबार हम फिर मिले

#Shayari#Nature
चलो एकबार हम फिर मिले, जैसे कि लगे ये पहली बार हो, जेसे समझे कि दोनों के नयनों में इकरार हो, एक बार फिर मुलाकात हो।
कैसे ये न पता चले, कि तू मेरी हैं, जैसे लगे तू ख्वाब मेरी, तू ये धड़कन होके भी दूर हैं, जैसे लगे कि तू पहले जेसे थी, वैसी हो।
जैसे तेरी आंख ना फिर भर आए, काश, काश ये मेरी आखरी रात, काश मेरी मौत हो।

জানালা ভালোবাসি

#Poetry#Nature
আমি কি ভালোবাসি?
আমি অনেক কিছু ভালোবাসি
আমি জানালা ভালোবাসি
আমি জানালার ওই পারের পৃথিবী তাকে
ভালোবাসি।
সবুজেই আমার জড়িয়ে আছে হৃদয়
আমি হারিয়ে যেতে চাই ওই পৃথিবীর সবুজ অরণ্যে
আমি ওই ঘন সবুজ এ হারিয়ে ফেলি মন -
শুধুই ভেবে যাই সবুজের গভীরে কি আছে লুকিয়ে ;
আমি জানালার পিছনের ওই জগৎ এর প্রেমে পড়েছি

বৈকাল বেলা

#Poetry#Nature#Universe
সুন্দর আমাদের বৈকাল বেলা
ছোটদের কলরব, বড়দের আড্ডা
বিশাল আকাশে ভাসে মেঘেদের ভেলা
কতই না অপরূপ, মনোহর সুন্দর
কতই না শুভ্র এই বৈকাল বেলা।
অসংখ্য মেঘেদের ছোট ছোট তরী যায়
মধ্য গগনের ওই অস্থির সীমানায়
একবার যদি আসে দুই হাতের নাগালে
ছোট্ট এই জগতে, কে আর আমায় পায়-
বন্ধুদের নাম ভুলে, ধু ধূ ফাঁকা মাঠ ছেড়ে
প্রিয় সেই নদী দেবো নিমিষেই পাড় করে
পর করে দেবো পারি সব বাঁধা বন্ধন
শুনবো না আর আমার প্রিয় জনের ক্রন্দন
কিছু দূরে আছে মোড়, জনমের সংঘী 
ছায়া হয়ে পাশে ছিল, এতদিন বন্দী
বেঁধেছে সে আজ তারে নোঙ্গরের বাঁধনে 
অপেক্ষায় আছে আমার সংশয় সোধনে
ওই দেখি নামে রাত, নিঝুম আঁধারে
মনে নাই আর কিছু, শুধু ভুলিনি তাহারে
অনন্ত নিঝুমে দেখি, কত গুলি জোনাকি
গুনে গুনে নাম দেবো, ফুলপরী, বনামি 
বৃথা বৃথা কতই না করেছি, আনন্দ
কতই না পথ ধরে খুঁজে গেছি ছন্দ
মাতবো যে আজ আমি, পুরানো সে দ্বন্দ্বে
পরমে মিলাবো আজই সেই মৃদু গন্ধে
নয়নে তোমার জানি কত শত তারা আছে
ছোট্ট আমার জীবন, তাদেরই আসায় বাঁচে
তোমারই যে ডাকনামে, কতই না মৃদু ভাব
তোমারও নয়নে কি, ছোট্ট সে রাগ সাজে।
ডেকো না আর পিছু, নাম ধরে আমাকে
ভুলে যাবো সব মায়া, জীবনের ছন্দ
প্রিয় সেই নদীর জলে ছাড়বো দুঃখের ভেলা
জীবনে জলের থেকে, মেঘেরই যে বেশি খেলা।